Skip to content

কিশোরী উন্নয়ন কেন্দ্রে ঐশীর আচরণ স্বাভাবিক হচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ মা-বাবাকে হত্যার ঘটনায় গ্রেফতার ঐশী ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছেন। তিনি অন্য মেয়েদের সঙ্গে মিশছেন ও কথা বলছেন। গাজীপুরের কিশোরী উন্নয়ন কেন্দ্রে সময় কাটানোর জন্য ধর্ম ও গল্পের বই পড়ার পরামর্শ দেয়া হয়েছে। ঐশী এখানে সবার সঙ্গেই এখন স্বাভাবিক আচরণ করছেন।
গাজীপুর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক লুৎফুন্নেছা জানান, ঐশী রহমান তার সাত বছর বয়সী ছোট ভাই ঐহীর কথা জানতে চেয়েছে। ঐশী ছোট ভাইকে নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। বারবারই সে ছোট ভাই ঐহীর তথ্য জানতে চাচ্ছে। সামনে পরীা বলে ঐশী পড়ার জন্য ইংলিশ মিডিয়ামের বই চেয়েছে বলেও জানান তিনি।
কোনাবাড়ী কিশোরী উন্নয়ন কেন্দ্রের একটি সূত্র জানায়, ঐশী এখানে এম্ব্রয়ডারির প্রশিণ নিচ্ছেন। সকাল ৯টা থেকে প্রশিণ ঘণ্টা শুরু হয়ে শেষ হয় দুপুর সাড়ে ১২টার দিকে। বেলা সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত খেলাধুলা করতে দেয়া হয় তাকে।
গত ১৬ আগস্ট ঢাকার চামেলীবাগে নিজের ফ্যাট থেকে পুলিশের এসবির পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না বেগমের ত-বিত লাশ উদ্ধার করা হয়। পরদিন পল্টন থানায় আত্মসমর্পন করেন। এর পর ৫ দিনের রিমান্ড শেষে আদালতে নিজ হাতে বাবা-মাকে হত্যার কথা স্বীকার করেন। ঐশীর জামিন নামঞ্জুর করলে শনিবার রাত ৯টার দিকে তাকে ও তাদের শিশু গৃহকর্মী খাদিজা খাতুন সুমিকে ঢাকা থেকে কোনাবাড়ী কিশোরী উন্নয়ন কেন্দ্রে নিয়ে আসে পুলিশ। ঐশীর ছোট ভাই তার এক স্বজনের কাছে নিরাপদে আছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫