Skip to content

বৃহস্পতিবার থেকে পিঁয়াজ ৪৭ টাকা

স্টাফ রিপোর্টার ॥ বৃহস্পতিবার থেকে কেজি ৪৭ টাকা দরে পিঁয়াজ বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সেই সঙ্গে ট্রাকে করেও রাজধানীতে নিজ উদ্যোগে পিঁয়াজ বিক্রি করবে তারা।

টিসিবি সূত্র জানায়, বুধবার ১শ টন পিঁয়াজ আমদানি করা হয়েছে। ঈদের পর হঠাৎ করে পিঁয়াজের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় ৫ হাজার টন পিঁয়াজ আমদানির উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি। এ পিঁয়াজ তিন কিস্তিতে আমদানি করা হবে। বুধবার প্রথম কিস্তি আমদানি করা হয়েছে।

টিসিবির গণসংযোগ কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ‘বৃহস্পতিবার থেকে রাজধানীর ৩৫টি স্থানে ট্রাকে করে কেজি প্রতি ৪৭ টাকা ধরে পিঁয়াজ বিক্রি করা হবে। পিঁয়াজের বাজার স্বাভাবিক করার ল্েয ৫ হাজার মেট্রিক টন আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে হিলি বন্দর থেকে ১শ মেট্রিকটন পিঁয়াজ রাজধানীতে আসার জন্য রওয়ানা হয়েছে।’

এদিকে বুধবারও খুচরা বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজ ৬৫ ও ভারতীয় ৭০ টাকা দরে বিক্রি হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫