Skip to content

সেলেনার অসম প্রেম

বিনোদন ডেস্ক ॥ এতদিন তিনি প্রেম করেছেন নিজের চেয়ে বয়সে ছোট পপতারকা জাস্টিন বিবারের সঙ্গে; এবার জানা গেল, সেলেনা গোমেজ এখন তার চেয়ে বয়সে অনেক বড় অভিনেতা জর্জ ক্লুনির প্রেমে পড়েছেন!

বিষয়টি নিয়ে হলিউডের অনেকেই মন্তব্য করে বলেছেন, অসম প্রেমে দিন দিন অভ্যস্ত হয়ে পড়েছেন সেলেনা।

বেশ কিছুদিন ধরে সেলেনার মুখে অভিনেতা লোগান লারম্যানের নাম শোনা গেলেও ২১ বছর বয়সী ওই পপতারকা সম্প্র্রতি জানিয়েছেন, ক্লুনিকেই এখন সবচেয়ে ভালো লাগে তার!

‘পার্সি জ্যাকসন’ সিনেমায় অভিনয় করে পরিচিতি লাভ করেন লোগান। এ ব্যাপারে ইঅনলাইনকে সেলেনা বলেন, ‘আগে আমার ভালো লাগত লোগানকে। কিন্তু এখন আমি প্রেমে পড়েছি ক্লুনিরই।’

ওদিকে সাবেক প্রেমিক জাস্টিন বিবারের কাছ থেকে সেলেনাকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন তার বাবা-মা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫