Skip to content

পুলিশ অফিসার সোহা

বিনোদন ডেস্ক ॥ বলিউডি অভিনেত্রী সোহা আলি খানকে এবার দেখা যাবে মারদাঙ্গা এক পুলিশ অফিসারের চরিত্রে। পরবর্তী সিনেমা ‘কলিং মি. জো বি কারভালো’-এর প্রথম দৃশ্যেই ২০ জনকে মেরে তুলোধুনো করবেন তিনি!

সোহা তার সিনেমাটি সম্পর্কে বলেন, “সিনেমাটির চিত্রনাট্য আমার শুরুতেই পছন্দ হয়ে যায়। কারণ সিনেমায় আমার প্রথম দৃশ্যটিই অসাধারণ। দৃশ্যটিতে আমি একসঙ্গে ২০ জনকে পিটিয়ে নাজেহাল করব। এটি শুনেই আমি সিনেমাটিতে কাজ করতে রাজি হয়ে যাই।”

একটি অলঙ্কারের প্রদর্শনীতে ৩৪ বছর বয়সী সোহা বলেন, “আমি অনেক আগে থেকেই অ্যাকশন দৃশ্যে অভিনয়ে আগ্রহী। কারণ মনে করি আমি একদম ফিট। জিম করা এবং ব্যাডমিন্টন খেলা আমার খুবই পছন্দ। আর এটি সিনেমাটিতে অভিনয়ের আরও একটি বিশেষ কারণ।”

সিনেমাটিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন সোহা। তার চরিত্রের নাম শান্তিপ্রিয়া ফাদনিস। চরিত্রটি সম্পর্কে সোহা বলেন, “শান্তিপ্রিয়া আর পাঁচজন পুলিশ অফিসারের চাইতে আলাদা। সে নিজের কাজ নিয়ে খুবই সচেতন। তার মধ্যে প্রবল রসবোধও রয়েছে। চরিত্রটিতে অভিনয়ের জন্য আমার বক্সিংও শিখতে হয়েছে। কার্টহুইলও শিখতে হয়েছে, যে বিষয়ে এর আগে আমার কোনো ধারণা ছিল না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫