Skip to content

১১ দিন পর মাওয়ায় লঞ্চ চালু

জেলা প্রতিনিধি, মাদারীপুর ॥ মাওয়া-কাওরাকান্দি নৌরুটে ১১ দিন পর লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার সকাল ৯টা থেকে লঞ্চ চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন শুরু করছেন মাওয়া লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক ভাস্কর চৌধুরী।

রোববার সন্ধ্যায় ঢাকাস্থ বিআইডাব্লিউটিএর সভাকক্ষে বিআইডাব্লিউটিএ ও লঞ্চ মালিক সমিতির এক সমঝোতা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিআইডাব্লিউটিএ সূত্রে জানা গেছে, মাওয়া-কাওরাকান্দি নৌরুটে ১১দিন ধরে লঞ্চ চলাচল বন্ধ থাকায় সঙ্কট নিরসনে রোববার সন্ধ্যায় বিআইডাব্লিউটিএ’র সভাকক্ষে বিআইডাব্লিউটিএ ও লঞ্চ মালিক সমিতির একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় দু’পক্ষের সমাঝোতায় সকাল থেকে লঞ্চ চলাচল শুরু করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বিআইডাব্লিউটিএর চেয়ারম্যান ড. খন্দকার সামচুদ্দোহাসহ সংস্থার উর্ধ্বতন কর্মকর্তা ও লঞ্চ সমিতির নেতৃবৃন্দরা।

উল্লেখ্য, গত ২২ আগষ্ট সকালে কাওড়াকান্দি ঘাট থেকে লঞ্চ মালিক সমিতি বহির্ভূত ইয়াকুব বেপারির এমভি শাহ পরান নামে একটি লঞ্চ মাওয়া ঘাটে যায়। সমিতির বাইরের ওই লঞ্চটি মাওয়া ঘাটে গেলে মাওয়া পারের লঞ্চের মালিক ও শ্রমিকরা ভাঙচুর করে এবং লঞ্চটিকে মাওয়ায় আটকে রাখে। এরই প্রতিবাদে ইয়াকুব বেপারি ও তার সমর্থকরা ওইদিন থেকে মাওয়া থেকে ছেড়ে আসা লঞ্চ চলাচলে বাধা দেয় ও হামলা চালায়। একপর্যায়ে মাওয়া-কাওরাকান্দি নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫