Skip to content

কালীগঞ্জে অস্ত্রসহ সাত যুবক গ্রেপ্তার

কারিগঞ্জ প্রতিনিধি ॥ কালীগঞ্জ উপজেলায় অস্ত্রসহ সাত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাত ১১টার দিকে মুনসেফপুর এলাকায় আনোয়ার হোসেনের দোতলা বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বালিগাঁও এলাকার চাঁন মিয়ার ছেলে ওই বাড়ির মালিক আনোয়ার হোসেন (৩০), দড়িসোম এলাকার সাদেক আলীর ছেলে মো. জিল্লুর রহমান (২২), মুনসুরপুর গ্রামের মো. সোলায়মানের ছেলে আমীর হামযা (২৫) এবং নরসিংদীর হেমন্তসাহার মোড় এলাকার ফারুক মিয়ার ছেলে ঝিনুক মিয়া (২৯), ঘোড়াশালের খিলপাড়া এলাকার আবুল হাসেমের ছেলে মো. কুতুব উদ্দিন (২০), পলাশের কান্দাপাড়া এলাকার আবুল কালামের ছেলে মো. আবীর (২২) এবং পলাশের করতেতুল এলাকার আব্দুল মতিনের ছেলে মো. মাসুদ (২৮)।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম ভুঁইয়া বলেন, ‘ওই বাড়ি থেকে একটি পিস্তল, গুলি ভর্তি ম্যাগজিন, দুটি হাতবোমা, গান পাউডার ও হাতবোমা তৈরির উপকরণ, ফেনসিডিল, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।’

ওসি জানান, কয়েকমাস আগে স্থানীয় ছোটন গাজীর কাছ থেকে বাড়িটি কেনেন আনোয়ার। এরপর থেকে সেখানে ‘চাঁদ বিল্ডার্স’ নামের সাইনবোর্ড টানিয়ে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫