Skip to content

বিষাদ কাটাবে হয় ওষুধ, না হয় মনশ্চিকিৎসা

লাইফস্টাইল ডেস্ক ॥ রোগী যেন গবেষণাগারের গিনিপিগ৷ চিকিৎসক কখনো ওষুধ দেন, কখনো আবার পরামর্শ৷ অথচ কারো কারো একটাতেই কাজ চলে৷ কিন্তু কার কোনটা দরকার সেটা বোঝার উপায় কী? এ নিয়ে এতদিনের সংশয় বোধহয় দূর হতে চলেছে৷

যুক্তরাষ্ট্রের ইমোরি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ৬৭ জন বিষাদগ্রস্তকে নিয়ে একটি গবেষণা চালিয়েছেন৷ ৬৭ জনের মধ্যে ৪০ জনের মস্তিষ্ক স্ক্যান করে তাঁরা দেখেছেন, তাঁদের জন্য ওষুধ লাগবে, নাকি মনশ্চিকিৎসক অথবা মনস্তত্ত্ববিদের পরামর্শই কার্যকর হবে – সেটা আগেই বলে দেয়া সম্ভব৷ আসলে ইনসুলার কর্টেক্স বা ইনসুলাই বলে দেয় কার জন্য কোন চিকিৎসাটা কার্যকর৷

কানের ঠিক ওপরে থাকে ইনসুলা৷ গবেষকরা দেখেছেন, যাঁদের ইনসুলায় গ্লুকোজ বেশি, তাঁদের কোনো ওষুধ না খেয়ে, শুধু মনশ্চিকিৎসা নিলেই চলে৷ তবে ইনসুলা বেশি সক্রিয় নয় বলে গ্লুকোজ যাঁদের কম থাকে, তাঁদের ওষুধ খাওয়া ছাড়া গতি নেই৷ গবেষকরা অবশ্য দাবি করছেন না যে, এুনি চূড়ান্ত কথা বলার সময় এসে গেছে৷ তাঁরাও মনে করেন, বিষয়টি আরো খতিয়ে দেখার প্রয়োজন আছে৷

তবে শেষ পর্যন্ত যদি তাঁদের অনুমান সত্যি হয়, তাহলে যে বিশ্বের কোটি কোটি মানুষের উপকার হবে তাতে কোনো সন্দেহ নেই৷ জীবনে আনন্দের মতো বিষাদ কার জীবনে না আসে! বিষাদের মাত্রা বেশি হলে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন অনেকে৷ সে অবস্থায় কেউ কেউ আত্মহননের পথও বেছে নেন৷ সেই পর্যায়ে যাবার আগেই দরকার সুচিকিৎসা৷ কিন্তু সুচিকিৎসা কোথায় আছে?

জার্মানির বন ইউনিভার্সিটি হাসপাতালের মনশ্চিকিৎসক ভল্ফগাং মায়ার জানালেন, বিষাদগ্রস্থ রোগীদের সবচেয়ে বড় সমস্যার কথা৷ তাঁর মতে, বেশির ভাগ েেত্রই রোগী কোনো মনশ্চিকিৎসক অথবা মনস্তাত্ত্বিকের কাছে গেলে তিনি মনশ্চিকিৎসাই চালিয়ে যান৷ ওষুধের দরকার আছে কিনা তা খুব কমই ভেবে দেখেন৷ আবার সাধারণ ডাক্তারদের কাছে গেলে তাঁরা শুধু ওষুধ দিয়েই ান্ত, রোগীর মানসিকতায় পরিবর্তন আনার বিকল্প রাস্তাটিতে রোগীকে তাঁরা পাঠান না৷ যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের অ্যাটলান্টার এক বিশ্ববিদ্যালয়ের গবেষকদের উদ্ভাবনটি যদি শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হয়, তাহলে বিষাদগ্রস্থরা এই বিপদ থেকে রেহাই তো পাবেনই।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫