Skip to content

ছিনতাইকারীর ছুরিকাঘাতে আনসার সদস্য নিহত

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম ॥ নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বেলায়েত হোসেন নামে এক আনসার সদস্য নিহত হয়েছে।। বুধবার ভোর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত বেলায়েত টাঙ্গাইল জেলার গোপালপুর থানার গোপালপুর গ্রামের শমশের আলীর ছেলে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্তব্যরত কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া বলেন, নিহত আনসার সদস্য বেলায়েত হোসেন বিএসআরএম স্টিল মিলে কর্তব্যরত ছিলেন।

মঙ্গলবার রাতে বিমান বন্দর রোডে ছিনতাইকারীর কবলে পড়েন। এসময় তাকে ছুরিকাহত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহতবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসে। বুধবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫