Skip to content

‘আকস্মিক নির্বাচন করতেও প্রস্তুত ইসি’

স্টাফ রিপোর্টার ॥ প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ জানিয়েছেন, ২৪ জানুয়ারির মধ্যে যে কোন সময় নির্বাচন করতে কমিশনের প্রস্তুতি রয়েছে। এমনকি আকস্মিক নির্বাচন আয়োজন হলেও কমিশন সে নির্বাচন আয়োজনে
প্রস্তুত ।

মঙ্গলবার আচরণ বিধি নিয়ে নির্বাচন কমিশনের বৈঠক শেষে তিনি এসব কথা জানান।

আচরণ বিধি নিয়ে দিনভর কমিশনারদের নিয়ে বৈঠক করেন সিইসি।

বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড যাতে তৈরি হয় তার ব্যবস্থা রেখে আচরণ বিধি চূড়ান্ত করা হবে।

সিইসি বলেন, নির্বাচনের ৩৫ থেকে ৪৫ দিন আগেই তফসিল ঘোষণা করা হবে।

নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করতে কমিশন আগ্রহী বলেও জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫