Skip to content

প্রবাসীর প্রেমে আফ্রিকায় যাচ্ছেন পিয়া

বিনোদন ডেস্ক ॥ বাংলাদেশি মডেল জান্নাতুল ফেরদৌস পিয়া। তবে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেই তাঁর পরিচিতি বেশি। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাঁর সাফল্য সন্তোষজনক। বাংলাদেশের র্যা ম্প জগতে এক নামেই পরিচিত পিয়া। পুরো নাম জান্নাতুল ফেরদৌস পিয়া। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেই তার পরিচিতি বেশি। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় তার সাফল্য সন্তোষজনক। ভারত, মিসরসহ বেশ কয়েকটি দেশের সুন্দরী প্রতিযোগিতায় তিনি সাফল্য লাভ করেন। সাফল্যের ঝুলি বেশ ভারী দেখালেও মডেলিংয়ে পিয়ার বয়স কিন্তু খুব বেশি নয়। ২০০৮ সালে শুরু। ২০০৭ সালের মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হওয়াটাই ছিল সূচনা।

প্রবাসীর প্রেমের জন্য ১৫ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন পিয়া। আহম্মদ আলী মন্ডলের ‘প্রবাসীর প্রেম’ ছবিতে পিয়া অভিনয় করছেন। এই ছবির শুটিংয়ের জন্য আফ্রিকায় যাচ্ছেন তিনি। ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন নিরব।

পিয়ার দক্ষিণ আফ্রিকায় শুটিং শুরু হতে যাওয়া ‘প্রবাসীর প্রেম‘ ছবিটি নিয়ে জানতে চাইলে পিয়া বলেন, ‘ এ ছবির পুরো কাজটায় বাইরে হচ্ছে। এখানে আমার বিপরীতে অভিনয় করছেন নিরব। তাকে গল্পে একটি হোটেলের বয় এবং আমাকে একই হোটেলের হিসাব ম্যানেজার হিসেবে অভিনয় করতে দেখা যাবে। ছবিটি রোমান্টিক ও অ্যাকশন ঘরাণার। আশা করছি, সবার ভালোলাগবে।’

এছাড়াও আশিকুর রহমানের ‘গ্যাংস্টার রিটার্নস’ এর শুটিং চলছে। এ ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন ছোটপর্দার অভিনেতা অপূর্ব। ক্যারিয়ারের সাফল্যে আরো একটু আলোর ছটা লাগে রেদওয়ান রনির পরিচালনায় ‘চোরাবালি’ ছবিতে অভিনয় করে।

এ বিষয়ে পিয়া বলেন, ‘ এ মাসের ১৫ তারিখে পুরো ২৫ দিনের শুটিংয়ের জন্য দক্ষিণ আফ্রিকা যাচ্ছি। আর ১২-১৪ সেপ্টেম্বর কক্সবাজারে ‘গ্যাংস্টার রিটার্নস’ এর শুটিং করব।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫