Skip to content

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বিশ্ববিদ্যালয় ছাত্রী খুন

জেলা প্রতিনিধি, বরিশাল ॥ প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় মোসা. সাওদা নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রীকে কুপিয়ে খুন করেছে এক বখাটে। নিহত সাওদা বরিশাল বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী।

বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড রোড একটি ছাত্রী হোস্টেলের সামনে মর্মান্তিক এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় ক্ষুব্ধ রাসেল নামের ওই ঘাতক সাওদাকে ডেকে এনে ধারালো দা দিয়ে মাথায়, কাঁধে ও পিঠে কুপিয়ে জখম করে।

গুরুতর আহত অবস্থায় তাকে শেরে-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে ডাক্তারা তাকে ঢাকায় প্রেরণ করে। হেলিকপ্টারযোগে ঢাকায় নেয়া হলে সেখানেই ওই ছাত্রীর মৃত্যু হয়।

কোতয়ালী মডেল থানা পুলিশ জানায়, প্রেমঘটিত বিষয়ে সাওদাকে কুপিয়ে জখম করা হয়েছে। সন্দেহভাজন হিসাবে রাতে বিপুল বাঢ়ৈ নামের এক ছাত্রকে আটক করা হয়েছে।

এ ঘটনায় প্রধান ঘাতক রাসেলকে আটকের জন্য পুলিশের বেশ কয়েকটি টিম কাজ করছে বলে পুলিশ জানায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫