Skip to content

নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল গণজাগরণ মঞ্চ

স্টাফ রিপোর্টার ॥ নিরাপত্তার দাবি জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে গণজাগরণ মঞ্চ। মঙ্গলবার স্মারকলিপিটি গ্রহণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের নেতৃত্বে দুপুর একটার দিকে এই স্মারকলিপি জমা দেয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, সারাদেশে গণজাগরণ মঞ্চের সহযোদ্ধাদের ওপর হত্যা ও হত্যাচেষ্টার ঘটনা ঘটছে। এসব ঘটনায় দায়েরকৃত মামলার তেমন কোন অগ্রগতি হচ্ছে না। স্মারকলিপিতে আরো বলা হয়, গত ১৪ ফেব্রুয়ারি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গণজাগরণ মঞ্চের কর্মী জাফর মুন্সিকে হত্যা করা হয়। এই হত্যার এখনো বিচার হয়নি। ১৫ ফেব্রুয়ারি রাতে মিরপুরের পল্লবী এলাকায় ব্লগার রাজিবকে কুপিয়ে হত্যা করা হয়। ২ মার্চ সিলেটে গণজাগরণ মঞ্চের সহযোদ্ধা জগতজতি তালুকদারকে হত্যা করা হয়। ৯ এপ্রিল বুয়েটের মেধাবী শিক্ষার্থী আরিফ রায়হান দ্বীপের ওপরও হামলা চালানো হয়। ৮৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে তিনি মৃত্যুবরণ করেন। ১৩ আগস্ট গাইবান্ধায় বুয়েটের আরেক শিক্ষার্থী তন্ময় আহমেদ মুনের ওপরও হামলা হয়। সর্বশেষ ৬ সেপ্টেম্বর রাতে গণজাগরণ মঞ্চের আরেক সহযোদ্ধা আরিফ নূরের ওপর হামলা চালানো হয়। এসব ঘটনায় দায়ের করা মামলাগুলি এখনো কোন কূল কিনারা হয়নি। গণজাগরণ মঞ্চ হামলাকারিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫