Skip to content

চলে গেলেন বাংলার নবাব

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে সবাইকে কাঁদিয়ে চলে গেলেন বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজ-উদ-দৌলা খ্যাত এক সময়ের জনপ্রিয় অভিনেতা আনোয়ার হোসেন।

তিনি বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাঃস ত্যাগ করেন (ইন্না…রাজিউন)। তার বয়স হয়েছিল ৮২ বছর।

জনপ্রিয় এ অভিনেতার চিকিৎসার দায়িত্বে থাকা ডা. মীর্জা নাজিমউদ্দিন জানান, আনোয়ার হোসেন বৃহস্পতিবার রাত ২টার দিকে মারা যান। তিনি নিউমোনিয়া, পারকিনসনসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

উল্লেখ্য, তার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবারই তার পরিবারের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন।

এর আগে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া তাকে এক লাখ টাকা সহায়তা দেন।

আনোয়ার হোসেনের চার ছেলে ও এক মেয়ে। চার ছেলের মধ্যে বড় ছেলে থাকেন সুইডেনে। অন্য তিন ছেলে থাকেন যুক্তরাষ্ট্রে।

অসুস্থ হওয়ার আগ পর্যন্ত ‘নবাব সিরাজদ্দৌলা’, ‘লাঠিয়াল’, ‘জীবন থেকে নেয়া’, ‘ভাত দে’সহ তিনি পাঁচ শতাধিক ছবিতে অভিনয় করেছেন। ‘নবাব সিরাজদ্দৌলা’ ছবিতে অভিনয় করে তিনি বাংলার মুকুটহীন সম্রাটে পরিণত হন।

বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য ১৯৮৫ সালে সরকার তাকে একুশে পদকে ভূষিত করে। অভিনয়ের স্বীকৃতি হিসেবে বাচসাস, পাকিস্তানের নিগারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন এ গুণী অভিনয়শিল্পী। প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ‘লাঠিয়াল’ ছবিতে অভিনয়ের জন্য। পরে আরও দু’বার তিনি এ সম্মানে ভূষিত হন।

এ ছাড়া ২০১১ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান আসর থেকে আজীবন সম্মাননা পেয়েছেন গুণী এ শিল্পী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫