Skip to content

‘পূর্ণ গণতান্ত্রিক চর্চায় ফিরে যাচ্ছি’

স্টাফ রিপোর্টার ॥ সংশোধিত সংবিধান অনুযায়ি নির্বাচন হবে বলে দুই বৃটিশ এমপিকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সংবিধান সংশোধন করে পুরোপুরি গণতান্ত্রিক ধারায় ফিরে আসা হয়েছে। আগামী নির্বাচনের মাধ্যমে সে চর্চার শুরু হবে। বৃহস্পতিবার বাংলাদেশে সফররত বৃটিশ এমপি রোশনারা আলী ও শাবানার সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তার এমন মনোভাব তুলে ধরেন। বৈঠকের বিষয়ে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব নজরুল ইসলাম সাংবাদিকদের অবহিত করেন। বৃটিশ এমপিদের প্রধানমন্ত্রী বলেন, আমরা ওয়েস্ট মিনিস্টার ধরনের গণতন্ত্র চর্চা করি। আমরা পুরো গণতন্ত্র চর্চায় ফিরে যাচ্ছি। তড়িঘড়ি করে সংবিধান সংশোধন করা হয়েছে বলে বিএনপির অভিযোগ প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রী বলেন, কমিটি করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নিয়ে সংবিধান সংশোধন করা হয়েছে। উচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের কথাও উল্লেখ করেন তিনি। বৈঠকে বৃটিশ এমপিদের সঙ্গে শ্রম পরিস্থিতি নিয়েও প্রধানমন্ত্রী আলোচনা করেন বলে জানিয়েছেন তার উপ প্রেস সচিব।
বৃটেনের হাউস অফ কমন্সের বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের একটি প্রতিনিধি দলের হয়ে পোশাক কারখানা পরিদর্শনে এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা। এমপিদের এ প্রতিনিধি দল গার্মেন্ট সেক্টরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫