Skip to content

খোলামেলা দৃশ্যে সামিরা

বিনোদন ডেস্ক ॥ বলিউডে দীর্ঘদিন ধরে অনুপস্থিত রয়েছেন সেক্সসিম্বল অভিনেত্রী সামিরা রেড্ডি। এ সময় তার কোনো ছবি মুক্তি পায়নি। পুরো সময়টা তিনি ঘুরে বেড়িয়েছেন আমেরিকা, লন্ডন, মালয়েশিয়া, দুবাই, ব্যাংককসহ বেশ কিছু দেশ।

এসব দেশের বিভিন্ন পার্টিতেও অংশ নিয়েছেন তিনি। বর্তমানে দেশে ফিরে বলিউডের বিভিন্ন পার্টিতে অংশ নিচ্ছেন তিনি। জানা গেছে, শিগগিরই নতুন কোনো ছবিতে চুক্তি হতে যাচ্ছেন তিনি।

তবে নতুন ছবি হাতে নেয়ার আগেই এক বছর আগের শুটিং করা সামিরা অভিনীত দুটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এ দুটি ছবিতে সামিরা কাজ করেছেন পার্শ্ব অভিনেত্রী হিসেবে। তাই খুব বেশি একটা প্রত্যাশাও এ ছবি দুটি নিয়ে করছেন না তিনি।

নতুন খবর হচ্ছে দেশে ফিরেই নতুন তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এর মধ্যে একটির কাজ শুরু করেছেন তিনি। সাজিদ খান পরিচালিত এ নতুন ছবিতে ব্যাপক খোলামেলা হয়ে দর্শকদের সামনে আসছেন সামিরা। আর এই খোলামেলা হওার জন্য এরইমধ্যে সমালোচিতও হয়েছেন তিনি।

জানা গেছে, একজন ধনী ব্যবসায়ীর মেয়ের চরিত্রে দেখা যাবে সামিরাকে। ছবির গানগুলোতে বিকিনিসহ বিভিন্ন খোলামেলা পোশাকে ক্যামেরাবন্দি হবেন তিনি। এ ছবিটি নিয়ে সামিরা বেশ উত্তেজিত ও আনন্দিত।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫