Skip to content

খালেদার যাত্রাপথে সংঘর্ষের পর ফুলের পাঁপড়ি

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রংপুর সফরে যাত্রপথে গাজীপুর দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে।

শনিবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সফিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে বেগম জিয়াকে অভ্যর্থনা জানানোকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। আহতদের স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি থেকে বহিষ্কৃত স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানবীর আহম্মদ সিদ্দিকীর সমর্থকরা তার ছবি সম্বলিত ফেস্টুন নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সফিপুর বাজার এলাকায় দুপরের পর থেকেই দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলেন। ওই সময় তানবীর সমর্থক বাদশা মিয়ার সাথে স্থানীয় বিএনপির কর্মী রবিন ও ফরহাদের কথাকাটাকাটি হয়। এসময় নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হচ্ছে এমন খবর ছড়িয়ে পড়লে প্রথমে মহাসড়কে ধাওয়া-পাল্টাধাওয়া ও পরে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয় পক্ষের অন্তত ১০ নেতাকর্মী আহত হন।

খবর পেয়ে কালিয়াকৈর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পরে সন্ধ্যা ৬টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রংপুর যাওয়ার সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর খান, পৌর মেয়র মজিবুর রহমান ও বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানবীর আহমদ সিদ্দিকীর সমর্থিত নেতাকর্মীরা নানা রকম প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে স্লোগানে মুখর করে তোলে নেত্রীর যাত্রাপথ।

ওই সময় বিএনপির চেয়ারপারসনের গাড়িবহরে ফুলের পাঁপড়ি ছিটিয়ে অভ্যর্থনা জানায় নেতাকর্মীরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫