Skip to content

লতিফুরের নৈশভোজে আ.লীগ-বিএনপি নেতারা

স্টাফ রিপোর্টার ॥ ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের বাসায় ঘটে গেল প্রধান দুই রাজনৈতিক দলের নেতা, ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিক, সাংবাদিক, ব্যবসায়ী ও পেশাজীবীদের মিলনমেলা।

শনিবার দৈনিক প্রথম আলোর এ মালিকের গুলশানের বাসায় নৈশভোজে যোগ দেন তারা।

নৈশভোজে অংশ নেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, অর্থনীতিবিদ প্রফেসর রেহমান সোবাহান, প্রফেসর রওনক জাহান, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু।

এছাড়া বিদেশি কূটনীতিকদের মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতরা নৈশভোজে অংশ নেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫