Skip to content

নতুন চুক্তিতে রোনালদো

স্পোর্টস ডেস্ক ॥ রিয়াল মাদ্রিদের সঙ্গে আর পাঁচ বছরের চুক্তিতে সই করেছেন ক্রিস্টিয়ান রোনালদো। চুক্তিতে অর্থের পরিমাণ ৭৬ মিলিয়ন পাউন্ড অর্থাৎ ৯০ মিলিয়ন ইউরো। এর অর্থ রোনালদোই এখন বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিকের ফুটবলার। গত মাসে ওয়েলস তারকা গ্যারেথ বেলকে রিয়াল দলে টানে ৮৬ মিলিয়ন পাউন্ডে। তবে পারিশ্রমিকের দিক থেকে এতদিন সবার উপরে ছিলেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের ইবরাহিমোভিচ। তিনি পান বছরে ৮৫০০০০ পাউন্ড। ২৮ বছর বয়সী এ স্ট্রাইকার গতকাল বার্নাব্যুতে ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে দেখা করে চুক্তিতে সই করেন এবং বলেন তিনি এই ক্লাবেই তার পুটবল জীবন শেষ করতে চান। শনিবার ভিয়ারিয়ালের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করার পরদিন এই চুক্তি স্বাক্ষরিত হলো। ২০০৯ সালে রোনালদো ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন রেকর্ড ৮০ মিলিয়ন পাউন্ডে। এরই দলটির হয়ে ২০৩টি গোল করেছেন তিনি। ওয়েলস স্ট্রাইকার গ্যারেথ বেল রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর গুঞ্জন ওঠে রোনালদো ক্লাব ছেড়ে দেবেন। চুক্তির পর রোনালদো বলেন, এখানে আমি সত্যিই সুখি। আমি এখানে আরও পাঁচ বছর থাকবো। আমি কেবল ক্লাবের জন্য আরও ট্রফি জিততে চাই। সত্যি বলতে কি, ম্যানচেস্টার এখন অতিত। সবাই জানেন সেখানে আমি ছয় বছর খেলেছি। আমি সব ক্লাবের প্রতি সম্মান জানাই, যারা আমার ব্যপারে আগ্রহ দেখিয়েছে। কিন্তু তারা সবাই জানেন যে, আমার লক্ষ্য এই ক্লাবেই থাকা। ক্যারিযারের শেষ পর্যন্ত এখানেই থাকতে চাই। কিন্তু ভবিষ্যত কেউ জানে না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫