Skip to content

যখন ঘুম আসে না

লাইফস্টাইল ডেস্ক ॥ ঘুম নেই চোখে, সুখ নেই মনে, সারা রাত বিছানায় এপাশ-ওপাশ। কান্ত-অবসন্ন আরেকটি দিনের যাত্রা। শরীর সায় দেয় না চলাফেরায়। মন বসে না কাজে। এমন অবস্থায় প্রতিনিয়ত ভুগছেন অনেকে। তাদের জন্য মনোরোগ বিশেষজ্ঞ ফারাহ দিবা দিয়েছেন কয়েকটি পরামর্শ

কম ঘুমে যা হতে পারে

পর্যাপ্ত ঘুম না হলে শরীরে এর প্রভাব পড়ে। কাজে মন বসে না, অনেক কিছুই মনে থাকে না। নতুন কিছু চিন্তা করা যায় না। সামান্য ব্যাপারেই বিরক্ত লাগে। সিদ্ধান্তহীনতায় ভুগতে হয়। এমনকি রাস্তা পারাপারের সময় দুর্ঘটনারও আশঙ্কা থাকে।

ঘুমাতে হলে যা করবেন

ঘুমের জন্য সঠিক পরিবেশ তৈরি করুন। আলো জ্বালিয়ে ঘুমালে অনেক সময় এর ব্যাঘাত হয়। চেষ্টা করুন আলো নিভিয়ে বা জিরো পাওয়ারের বাল্ব জ্বালিয়ে ঘুমাতে।

ঘরে যাতে শব্দ না হয়, সেদিকে খেয়াল রাখুন। ঘুমের সময় সেলফোন বন্ধ বা সাইলেন্ট রাখুন।

রাস্তার পাশে বাড়ি হলে ঘুমানোর সময় জানালা বন্ধ রাখুন। গাড়ির শব্দে ঘুমের ব্যাঘাত হবে না।

অতিরিক্ত পরিশ্রমের কারণে অনেকের ঘুমে সমস্যা হয়। তাই ঘুমের আগে রিলাক্স করুন। গল্পের বই বা ম্যাগাজিন পড়ুন। হালকা মিউজিক শুনুন।

অনেকে ঘুমের আগে টিভি দেখে রিলাক্স করতে চান। এ ধারণা ভুল। উল্টো টিভির আওয়াজ ও ছবি মনকে উত্তেজিত করে। ফলে ঘুমাতে সমস্যা হয়।

ভালো ঘুমের জন্য রুটিন মেনে চলুন। প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান।

খুব পরিশ্রান্ত থাকলে শুয়ে-বসে বিশ্রাম নিন, কিন্তু ঘুমাবেন না। হালকা কাজকর্মে নিজেকে ব্যস্ত রাখুন। অসময়ে ঘুমালে এর সার্কেলে সমস্যা হয়।

রাতে অতিরিক্ত ফ্যাটসমৃদ্ধ খাবার এড়িয়ে চলুন। এ ধরনের খাবারে হজম ও এসিডিটির সমস্যা তৈরি হয়।

ঘুমাতে যাওয়ার অন্তত ২ ঘণ্টা আগে রাতের খাবার খান।

ঘুমানোর আগে চা, কফি বা ধূমপান করবেন না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫