Skip to content

নগ্ন হবেন নেহা ধুপিয়া

বিনোদন ডেস্ক ॥ বলিউডের আবেদনময়ী নায়িকা নেহা ধুপিয়া চলতি সপ্তাহে চুক্তিবদ্ধ হয়েছেন প্রিয়দর্শনের নতুন একটি কমেডি-রোমান্টিক ছবিতে। এখানে তিন অভিনেতার বিপরীতে কাজ করতে যাচ্ছেন নেহা।

নতুন খবর হলো, এখানে অর্ধনগ্ন হয়ে ক্যামেরাবন্দি হবেন এ নায়িকা। শুধু তাই নয়, শুটিং শুরুর আগেই সেরকম অর্ধনগ্ন পোজ দিয়েই সম্প্রতি একটি ফটোসেশনেও অংশ নিয়েছেন এই অভিনেত্রী। এই সেশনে শরীরে মাত্র এক টুকরো কাপড় মুড়িয়ে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। অর্ধনগ্ন হওয়া ছাড়াও তিন অভিনেতার সঙ্গেই রগরগে দৃশ্যে কাজ করবেন নেহা। বিষয়টি সম্প্রতি একটি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে জানিয়েছেন পরিচালক প্রিয়দর্শন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন নেহা ধুপিয়াও। এ ছবির নাম চলতি মাসের মধ্যেই নির্ধারণ করা হবে। শুটিং শুরু হবে সামনের মাসের ১৫ তারিখ থেকে। দীর্ঘদিন পর এমন সেক্সসিম্বল চরিত্রের মধ্য দিয়ে অভিনয়ে ফিরতে যাওয়ায় দারুণ খুশি নেহা।

এ বিষয়ে তিনি বলেন, প্রিয়দর্শনের ছবিতে আমি আগেও অভিনয় করেছি। তার সঙ্গে আমার ভাল একটা বোঝাপড়া হয় কাজের েেত্র। অনেক দিন পর এবার নতুন ছবির শুটিং করতে যাচ্ছি। ছবিটির কাহিনী অনেক চমৎকার। টান টান উত্তেজনার মধ্যে থাকবেন দর্শক। আর এখানেও হট ও সিজলিং নেহা ধুপিয়াকেই দর্শকরা পাবেন। আমাকে খোলামেলারূপে দেখতে যেহেতু দর্শক পছন্দ করেন তাই সেভাবেই উপস্থাপিত হচ্ছি আমি। আশা করছি ছবির কাজ ভালভাবে শেষ করতে পারবো।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫