Skip to content

গান শিখবেন শ্রদ্ধা

বিনোদন ডেস্ক ॥ বলিউড পাড়ায় যেই হারে প্রতিযোগিতা বেড়ে যাচ্ছে তাতে বলিউড অভিনেতারা প্রতিটি মুহূর্তে ইন্ডাস্ট্রিতে তাদের অবস্থান টিকিয়ে রাখার জন্য পরিশ্রম করেছেন নতুন নতুন বিষয় শিখতে। এটা অনেকটা অমিতাভ বচ্চনের কেবিসি এর একটি জনপ্রিয় উক্তির মত, ‘শেখা শেষ তো জেতাও শেষ’, যেই কথাটি ইন্ডাস্ট্রিতে খুবই সত্যি।

অন্যান্য অভিনেতাদের মত এমনকি শ্রদ্ধা কাপুরও ইন্ডাস্ট্রিতে তার অবস্থান ধরে রাখার জন্য অনেক কষ্ট করে যাচ্ছেন। এই তরুণ অভিনেত্রী ছোটবেলাতেই গান খুব পছন্দ করতেন এমনকি গান শিখেছেনও এবং তার গলার স্বরটাও অনেক মিষ্টি। শ্রদ্ধা কাপুরের সঙ্গীতের রসবোধ ছিল এবং তিনি তার ছবি আশিকি ২ ছবির গানগুলো খুব পছন্দ করতেন যেই গানগুলো স্রোতাদের কাছে খুব গ্রহণ যোগ্যতা পেয়েছিল।

শ্রদ্ধা কাপুর আশিকি ২ তে গায়িকার ভূমিকা পালন করেছিলেন এবং তিনি ছোটবেলাতে গান শিখেছেন বলেই এই গানই তার ছবিতে খুব কাজে দিয়েছিল। এই কারনে এই ছবিতে তাকে খুব কষ্ট করতে হয় নি এবং তিনি গান গেয়েছিলেন খুব স্বতঃস্ফূর্ত ভাবে।

এই চরিত্র থেকে গান গাওয়ার প্রতি উৎসাহ পাওয়ার কারনে শ্রদ্ধা সিদ্ধান্ত নিয়েছেন এবার তিনি গান চালিয়ে যাবেন এবং তিনি আরও ভাল ভাবে গান শিখবেন।

শ্রদ্ধা বলেন, এবার আমি নতুন করে গান শিখতে সত্যি খুবই আগ্রহী। আরহির অভিনয়টা আমাকে বার বার মনে করিয়ে দেয় যে আমি গানটাকে কতটা অনুভব করি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫