Skip to content

হার থেকে রক্ষা পেল মিলান

স্পোর্টস ডেস্ক ॥ আরেকটু হলেই সিরি ‘আ’র তৃতীয় হারের সম্মুখীন হয়েছিল এসি মিলান। কিন্তু দুই গোলের ব্যবধানে পিছিয়ে থেকেও নাটকীয় ড্র করেছে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি শিষ্যরা। আর জুভেন্টাসকে ২-১ গোলের জয় উপহার দিয়েছে শিয়েভো।

বোলোগনার মাঠে ১২ মিনিটে আন্দ্রে পলির গোলে এগিয়ে যায় মিলান। কিন্তু দিয়েগো ল্যাক্সাল্টের দুই অর্ধের জোড়া গোলে পিছিয়ে পড়ে তারা। ৬২ মিনিটে জোনাথন ক্রিস্টালদোর গোলে ৩-১ ব্যবধানে জয়ের আশা থেকে ছিটকে পড়েছিল সাবেক চ্যাম্পিয়নরা। তবে শেষ সময়ের দুই গোলে চমক দেখিয়ে এক পয়েন্ট অর্জন করতে সফল হয় মিলান। ৮৯ মিনিটে রবিনহো ও ৯০ মিনিটে ইগনাজিও অ্যাবাতে গোল দুটি করেন।

অপর ম্যাচে জয় পেতে শিয়েভোর আলেসান্দ্রো বারনার্ডিনির আত্মঘাতী গোলের প্রয়োজন পড়েছিল টানা দুবারের চ্যাম্পিয়নদের। কোচ অ্যান্তোনিও কোন্তে এদিন ফর্মে থাকা দুই তারকা আরতুরো ভিদাল ও কার্লোস তেভেজকে মাঠে নামাননি। এর মাশুল গুণতে হয়েছিল ২৮ মিনিটে। সাইরিল থেরেউর গোলে পিছিয়ে পড়ে জুভরা। দ্বিতীয়ার্ধে ফিরে এসে ফ্যাবিও কোয়াগলিয়ারেয়া সমতা ফেরান। ৬৫ মিনিটে বার্নার্ডিনির সৌজন্যে পুরো তিন পয়েন্ট পায় জুভেন্টাস।

দ্বিতীয় স্থানে থাকা নাপোলির সমান ১৩ পয়েন্টে তিন নম্বরে জুভেন্টাস। আর মিলান ৫ পয়েন্টে নেমে গেছে ১২ নম্বরে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫