Skip to content

আরও কাছে এলেন জোকোভিচ-রিস্টিচ

স্পোর্টস ডেস্ক ॥ দীর্ঘদিনের প্রেমিকা জেলেনা রিস্টিচের সঙ্গে বাগদান সম্পন্ন করলেন টেনিস তারকা নোভাক জোকোভিচ। টুইটার অ্যাকাউন্টে এই খবর নিশ্চিত করেছেন ২৬ বছর বয়সী তারকা নিজেই।

ছয়টি গ্র্যান্ড স্ল্যামের মালিক বুধবার একটি ছবিসহ টুইট করেন। ছবিতে জোকোভিচের গালে রিস্টিচকে চুমু দিতে দেখা যাচ্ছে। টুইটে শীর্ষ র‌্যাঙ্কিং তারকা বললেন,‘আমার বাগদত্তা ও হবু স্ত্রীর সঙ্গে পরিচিত হন।’ খুব খুশি জোকোভিচ,‘আমি খুব খুব খুশি। শুভকামনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।’

কদিন আগে সার্ব তারকা এটিপি র‌্যাঙ্কিংয়ে নবম খেলোয়াড় হিসেবে ১০০ সপ্তাহ শীর্ষে থাকার মাইলফলকে পৌঁছান। এ বছর প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনও জেতেন তিনি। আর দারুণ ক্যারিয়ার গড়ার পথে দর্শকের সারিতে উপস্থিত থেকে প্রেমিক জোকোভিচকে অনুপ্রেরণা দিয়ে গেছেন রিস্টিচ। ভক্তদের সঙ্গে নজর কেড়েছেন মিডিয়ারও।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫