Skip to content

এডিবি’র ভাইস প্রেসিডেন্ট ঢাকায়

স্টাফ রিপোর্টার ॥ তিন দিনের এক সফরে শুক্রবার ঢাকায় এসেছেন এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক (এডিবি)’র ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন ) ব্রুস লরেন্স ডেভিস।

শনিবার কুষ্টিয়ার ভেড়ামারায় বাংলাদেশ-ভারত পাওয়ার গ্রিড উদ্বোধনী আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গী হচ্ছেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুষ্টিয়ায় নির্মিত ৫ শ’ মেগাওয়াট বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রের উদ্বোধন করবেন।

দক্ষিণ এশীয় সাব আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা বাংলাদেশ-ভারতের বিদ্যুৎ গ্রিড প্রকল্পের অর্থায়ন করছে এডিবি।

এদিকে, রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে মিলিত হবেন এডিবির এই নীতি নির্ধারক।

এছাড়াও, ব্রুস লরেন্স ডেভিস এডিবি’র অর্থায়নের বাস্তবায়িত প্রকল্পগুলো পরিদর্শন করবেন।

অংশ গ্রহণ করবেন বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে এডিবি’র সঙ্গে বাংলাদেশের ৪০ বছর সম্পর্ক পূর্তি উদযাপন অনুষ্ঠানেও।

উল্লেখ্য, উন্নয়ন সহযোগী সংস্থা এডিবি এশীয় প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি, টেকসই, পরিবেশগত মানোন্নয়ন এবং উন্নয়নে কাজ করে যাচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫