জেলা প্রতিনিধি, দিনাজপুর ॥ দিনাজপুরের হাকিমপুরের হিলি স্থলবন্দর আগামী ১০ অক্টোবর হইতে ১৭ অক্টোবর পর্যন্ত ৮ দিন বন্ধ থাকবে। এবং ১৮ অক্টোবর থেকে পূনরায় এর কার্যক্রম চালু হবে। তবে এসময় হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট পথে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
হিলি স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম জানান, শনিবার সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এর সভাপতি আব্দুল কাশেম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় আসন্ন দূর্গোৎসব উদ্যাপন উপলক্ষ্যে ১০ অক্টোবর হইতে ১৪ অক্টোবর পর্যন্ত এবং ঈদ উপলক্ষ্যে ১৫ অক্টোবর হইতে ১৭ অক্টোবর পর্যন্ত এ পথে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বানিজ্য বন্ধ থাকবে।
ভারত হিলি এক্সপোর্টার অ্যান্ড সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক কুমার মন্ডলের স্বাক্ষরিত ও প্রেরীত এক পত্রের আলোকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
হিলি স্থলবন্দর ৮ দিন বন্ধ