স্টাফ রিপোর্টার ॥ বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আব্দুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় বুধবার ঘাষণা করা হবে। মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এদিন ধার্য করেন।
গত ২২ সেপ্টেম্বর আলীমের জামিন বাতিল করে মামলার রায় যেকোনো দিন দেয়া হবে মর্মে অপক্ষেমাণ (সিএভি) রেখে দেয় ট্রাইব্যুনাল।
এর আগে প্রসিকিউটর রানা দাস গুপ্ত ও তুরিন আফরোজ মামলায় শেষ পর্বের যুক্তি উপস্থাপন করেন।
অন্যদিকে আলীমের পক্ষে তার আইনজীবী এএইচএম আহসানুল হক হেনা, আবু ইউসুফ মো. খলিলুর রহমান ও তাজুল ইসলাম যুক্তি উপস্থাপন করেন।
গত ১৫ সেপ্টেম্বর থেকে আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। এর আগে গত ৪ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত চার কার্যদিবসে প্রসিকিউশন প্রথম পর্যায় যুক্তিতর্ক উপস্থাপন করেন।
গত বছরের ১১ জুন বিএনপি নেতা আলীমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে ২৮টি ঘটনায় ১৭টি অভিযোগ গঠন করা হয়।
আলীমের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তাসহ প্রসিকিউশনের ৩৫জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। এ ছাড়া তদন্ত কর্মকর্তার কাছে দেয়া দুইজনের জবানবন্দিকেই সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছে ট্রাইব্যুনাল। এদিকে আলীমের পক্ষে তিনজন সাফাই সাক্ষী সাক্ষ্য দিয়েছে।
এর আগে গত ১৫ মার্চ আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) রেজিস্ট্রারের কাছে দাখিল করেন প্রসিকিউটর রানা দাশগুপ্ত। গত বছরের ২৭ মার্চ তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। ওইদিনই জয়পুরহাটের বাড়ি থেকে আলীমকে গ্রেফতার করা হয়। এরপর শর্ত সাপেক্ষে দফায় দফায় তাকে জামিন দেয়া হয়। তবে ২২ সেপ্টেম্বর এ মামলা সিভিএ রাখা হলে তার জামিন বাতিল করা হয়।
আব্দুল আলীমের মামলার রায় বুধবার
আপডেট :October 8, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
