Skip to content

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ৩৩ হাজার ২৩৩ জন

স্টাফ রিপোর্টার ॥ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ৩৩ হাজার ২৩৩ জন বলে জানিছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আফছারুল আমীন।

এছাড়া নতুন করে আগামী নভেম্বর প্রাক-প্রাথমিকে সাড়ে সাত হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার সচিবালয়ে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, গত ১২ এপ্রিল অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় বৈধ প্রার্থীর সংখ্যা ১০ লাখ ৮৫ হাজার ৮৭০ জনের মধ্যে নয় লাখ ৩২ হাজার ৫২৩ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে।

তিনি জানান, এবারে সহকারী শিক্ষক পদে ১৪ হাজার ৮৫৮ জনকে নিয়োগের জন্য গত বছরের ১৫ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ২০ জুন লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছিলেন ৩৩ হাজার ২৩৩ জন। তাদের গত ৪ আগস্ট মৌখিক পরীক্ষা গ্রহণ সম্পন্ন করা হয়।

মন্ত্রী বলেন, সব জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে মৌখিক পরীক্ষার ফল পাওয়া গেছে। এর আগে গত মাসে ফল প্রকাশ করার কথা ছিল। কিন্তু কিছু কিছু জেলার মৌখিক পরীক্ষার ফলাফল দেরিতে আসার কারণে গত মাসে ফল প্রকাশ করা যায়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫