Skip to content

৩০ বছর পর আবারও মেগ রায়ান

বিনোদন ডেস্ক ॥ আশির দশকের গোড়ার দিকে ছোটপর্দা আর বড়পর্দায় একসঙ্গে ক্যারিয়ার শুরু করা মেগ রায়ান প্রথমদিকে একযোগে দুটি মিডিয়ায় কাজ করা শুরু করলেও শেষে সিনেমা অঙ্গনকেই পুরোদমে চলার পথ হিসেবে বেছে নেন।

৩০ বছর পর টেলিভিশন দর্শকদের ভালোবাসা পেতে আবারও পুরোদস্তুর নিয়মিতভাবে এনবিসি টেলিভিশনে একটি কমেডি সোপে কাজ করার কথা জানালেন মেগের মুখপাত্র।

মার্ক লরেন্সের কাহিনী নিয়ে নির্মীতব্য কমেডি সিরিজের প্রযোজনায়ও যেমন থাকছেন মেগ, পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ও করবেন তিনি।

৩০ বছর আগে যেমন বড়পর্দাকে স্বাগতম জানাতে টেলিভিশনকে বাইবাই বলেছিলেন মেগ। এখন আবার ছোটপর্দায় ফিরে সিনেমা বিশ্বকে বিদায় জানাবেন না তো! যদিও মেগ রায়ান কিংবা তার মুখপাত্র এখনও কোনোই মন্তব্য করেননি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫