Skip to content

সাকিবের ঘূর্ণিতে সস্তিতে টাইগাররা

স্পোর্টস ডেস্ক ॥ প্রথম ইনিংসে মাত্র ২৮২ রানের পুঁজি নিয়েই হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে যাওয়ার আভাস দিল বাংলাদেশ।সাকিবের স্পিন ঘূর্ণিতে কাবু হয়ে ইনিংসের শুরুর দিকেই সাজঘরে ফিরে গেছেন দু কিউই ওপেনার।সাকিবের বোলিং তোপে ২ উইকেটে ৩২ রান নিয়ে মধ্যাহ্ন ভোজনের বিরতিতে গেছে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের দলীয় ৩১ রানের মাথায় নিজের প্রথম ওভারেই রাদারফোর্ডকে ফেরান সাকিব।মমিনুলের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে রাদারফোর্ড করেন ১৩(৪২) রান। প্রথম ওভার মেডেন নেয়া সাকিব দ্বিতীয় ওভার করতে এসে আবারো ব্রেক থ্রু এনে দে দলকে।নিউজিল্যান্ডের আরেক ওপেনার ফুলটনকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি।ফুলটন করেন ১৪(৪৩) রান।ফুলটনের বিদায়ের পরই মধ্যাহ্ন ভোজনের বিরতিতে গেছেন আম্পায়াররা।মধান্হ ভোজের পরে সাকিবের শিকার হয়ে ১৪ রান করে সাজঘরে ফিরে যান ম্যাকুলাম ।আগের ম্যাচের সেঞ্চুরিয়ান কেন উইলিয়ামসন ২৮ রান নিয়ে অপরাজিত আছেন এবং রস টেইলর ৩৭ রান নিয়ে ব্যাট করছেন । বাংলাদেশি বোলারদের পক্ষে সাকিব এ পর্যন্ত ১১ ওভার বল করে ২৫ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫