Skip to content

অবশেষে সোহরাওয়ার্দীতেই সমাবেশ করবে ১৮ দল

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানেই সমাবেশ করবে ব্এিনপির নেতৃত্বাধীন ১৮ দল। বৃহস্পতিবার রাত সোয়া ১০টায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

তিনি জানান, বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করবে। যদি পুলিশ বা সরকারি দল কোনো ধরনের বাধা-বিপত্তির সৃষ্টি করে তাহলে এর দায় সরকারকেই নিতে হবে।

এর আগে বিকেলে পুলিশ সোহরাওয়ার্দীতে অনুমতি দিলেও বিএনপি চেয়েছিল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে। এ ব্যাপারে অনুমতি পেতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে গিয়েছিল দলের একটি প্রতিনিধিদল।

শেষমেশ সোহরাওয়ার্দী উদ্যানেই সমাবেশ করবে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল বিএনপি।

উল্লেখ, শুক্রবার বিএনপি নয়াপল্টনে সমাবেশ করতে চাইলেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি) শর্ত সাপেক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি প্রদান করে। তবে বিএনপি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই সমাবেশের দাবিতে অনড় থাকার ঘোষণা দেয়। কিন্ত রাতে সিদ্ধান্ত জানালো পুলিশের শর্ত মেনেই সমাবেশ হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫