Skip to content

সংসদীয় মডেলে নির্বাচনী আচরণের খসড়া চূড়ান্ত

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধির খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী সপ্তাহে এ খসড়া আচরণবিধি ইসি’র ওয়েব সাইটে আপলোড এবং নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে মতামতের জন্য অবমুক্ত করা হবে।

ইসির তৈরি করা খসড়াকে সংসদীয় মডেল হিসেবে দেখা হচ্ছে।

ইসি সূত্র জানায়, ভারত, যুক্তরাজ্য ইত্যাদি দেশে এ মডেল রযেছে। এ মডেলকে সামনে রেখেই ইসি এ খসড়া তৈরি করেছে। ভারতীয় নির্বাচন কমিশনের অনুসৃত আচরণবিধিকে মডেল হিসেবে ধরে নিয়ে এ খসড়া তৈরি করেছে ইসি।

নতুন আচরণবিধির খসড়ায় নির্বাচনপূর্ব সময়ের সংজ্ঞা পরিবর্তন করে মেয়াদ পূর্ণ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের স্থলে নির্বাচনের তফসিল ঘোষণার দিন থেকে গেজেট প্রকাশ পর্যন্ত করা হয়েছে।

নতুন খসড়া আচরণবিধি সম্পর্কে নির্বাচন কমিশনার শাহনেওয়াজ বলেন, আমরা যে খসড়া তৈরি করছি, তা আগের আচরণবিধিকে সামনে রেখেই তৈরি হচ্ছে। খসড়া আচরণবিধি অনুযায়ী নির্বাচনকালীন সরকারের দায়িত্বপালনকারী কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী নির্বাচনী কাজে সরকারি কোনো গাড়ি, স্থাপনা, জনবল, প্রটোকল ছাড়াও রাষ্ট্রীয় কোনো সুযোগ-সুবিধা ব্যবহার করতে পারবেন না।

এ ছাড়াও কমিশনার শাহনেওয়াজ বলেন, মন্ত্রী-উপমন্ত্রী-প্রতিমন্ত্রীদের ক্ষেত্রে এটা শুধু তার নির্বাচনী এলাকাতেই নয়, সরকারের রুটিন কাজ করতে তিনি দেশের যে প্রান্তেই যাবেন না কেন সমগ্র বাংলাদেশেই তা কার্যকর করা হবে।

তিনি জানান, তৈরি হওয়া খসড়া অনুযায়ী বর্তমান নবম সংসদের সদস্যরা যদি দশম সংসদ নির্বাচনের কোনো আসনে প্রার্থী হতে চান তাহলে তিনি তার সংসদীয় আসনের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের পরিচালনা বোর্ডের প্রধান ও প্রশাসনের আইন-শৃঙ্খলা ছাড়াও কোনো কমিটির সদস্য থাকতে পারবেন না এবং বৈঠকে অংশ নিতে পারবেন না।

তিনি আরও বলেন, সরকারপ্রধান বলে আমাদের কাছে কিছু নেই। তবে গুরুত্ব অনুযায়ী দলীয় প্রধানেরা রাষ্ট্রীয় প্রটোকল পাবেন। রাষ্ট্রীয় অতিথিশালা, সার্কিট হাউজ ও ডাকবাংলো ব্যবহার করতে পারবেন।

তবে সফরে এসব স্থাপনায় অবস্থানকালে তারা কোনোভাবেই রাজনৈতিক কার্যক্রম ও নির্বাচনী কাজে অংশ নিতে পারবেন না।

সরকারপ্রধান নির্বাচনে অংশ নিলে নির্বাচনকালীন কোনো প্রকল্প অনুমোদন, টাকা ছাড় এবং উদ্বোধন করতে পারবেন না। এক্ষেত্রে আগে পাশ হওয়া বিষয়েও বিধি-নিষেধ প্রযোজ্য হবে। যারা ক্ষমতায় আছেন এবং যারা ক্ষমতার বাইরে আছেন সবার জন্যই সমান সুযোগ তৈরিতেই কাজ করছে নির্বাচন কমিশন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫