জেলা প্রতিনিধি, রামু ॥ কক্সবাজারের রামু উপজেলা পেঁচার দ্বীপ ঘাট থেকে সাগর পথে মৃত্যুর ঝুঁকি নিয়ে মালেশিয়ায় মানব পাচারের সময় ১০ মালেশিয়া যাত্রীকে আটক করেছে পুলিশ। জানা গেছে শুক্রবার ২৫ অক্টোবর রাত দেড় টায় রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের পেঁচার দ্বীপ মাঙ্গলা পাড়া এলাকায় অবস্থান নিয়ে সাগর পথে মালেশিয়ায় পাচারের সময় সিরাজগঞ্জ, কুমিল্লা ও বাহ্মণবাড়িয়ার ১০ জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হল সিরাজ মোল্লা (৩৪), মো. রবিউল (২২), মো. লাভলু (২৭), মো. আরিফুল (২৫), মো. ওমর আলী (২৭), মো. রাসেল (২০), মো. হোসেন মিয়া(২২), মো. ফকরুল মোল্লা (২২) মো. শফিকুল (২৩) ও হোসেন মোল্লা (২৮)।
রামু থানার ওসি অপ্পেলা রাজু নাহা ও হিমছড়ি পুলিশ ফাঁড়ির আইসি আইয়ুব উল্লাহ জানান, সাগর পথে মরনের ঝুঁকি নিয়ে মালেশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ১০ জন যাত্রীকে আটক করা হয়েছে।এদিকে পুলিশ আটককৃতদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটককৃতরা জানান, ফারুক নামে ১ দালাল তাদেরকে সাগর পথে মালেশিয়া পাঠানোর জন্য নিয়ে আসে। উল্লেখ্য যে ২৬ সেপ্টেম্বর রাতে একই স্থান থেকে দুইজন চিহিৃত দালালসহ ১২ জন যাত্রীকে আটক করেছিল।
