Skip to content

ফেসবুকে সাকিবের আক্ষেপ

স্পোর্টস রিপোর্টার ॥ বিরোধী দল বিএনপির টানা তিন দিনের হরতালের আহ্বানে ক্ষেপেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সফল টেস্ট সিরিজ শেষে শুক্রবার রাতে সাকিব আল হাসান তার নিজের ফেসবুকে হরতাল প্রসঙ্গে লেখেন, ‘টেস্ট ম্যাচ শেষে বাসায় ফিরে টিভি খুলতেই দেখলাম শনিবার (আসলে রোববার) থেকে বিএনপি টানা তিন দিন হরতাল দিয়েছে। আর হরতাল হলে প্রথম ওডিআই ম্যাচ না হওয়ার সম্ভাবনা বেশি।’
সাকিব আল হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘অনেক দিন অপেক্ষার পরও টাইগাররা ওডিআই যদি না খেলতে পারে তবে আমি মনে করি, বাংলাদেশ থেকে ক্রিকেট বাদ দেয়া উচিত।’ রাজনীতিকদের প্রতি আহ্বান জানিয়ে সাকিব লেখেন, ‘দেশের চলমান রাজনীতির পদতলে পিষ্ট হয়ে দেশের এই সম্মান ‘ক্রিকেট’কে বাঁচাতে প্রধান দুই দলকে বুঝে শুনে সিদ্ধান্ত নেয়া উচিত, তা না হলে আমাদের লজ্জার আর সীমা থাকবে না।’ এসময় সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের প্রতি আহ্বান জানিয়ে লেখেন, ‘তাই সব ক্রিকেটপ্রেমীদের একাত্ম হয়ে সরকার এবং বিরোধীদলীয় নেতাদের কাছে স্মারকলিপি দেয়া উচিত।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫