Skip to content

বার্সেলোনার জয়রথ চলছেই

স্পোর্টস ডেস্ক ॥ বার্সেলোনার হয়ে নিজের শততম ম্যাচ দারুণভাবে উদযাপন করলেন আলক্সিস সানচেজ। লা-লিগায় মঙ্গলবারের খেলায় এই চিলিয়ানের গোলে বার্সেলোনা ৩-০ গোলে হারিয়েছে সেল্টা ভিগোকে। এতে পয়েন্ট টেবিলে নিজেদেরকে আরও ওপরে নিয়ে গেল এই স্প্যানিশ জায়ান্ট। ১১ খেলায় ৩১ পয়েন্ট সবার ওপরে আছে তারা। আর একটি ম্যাচ কম খেলে ৪ পয়েন্ট কম নিয়ে তাদের পরে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের পয়েন্ট ২২।
সপ্তাহের শুরুতে নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদকে হারিয়ে দারুণ ফুরফুরে ছিল বার্সেলোনা। তাই এদিন খেলার ১০ মিনিটেই স্বাগতিকদের জালে নিজের শততম ম্যাচে বল জড়িয়ে দেন সানচেজ। দ্বিতীয়ার্ধের তৃতয়ি মিনিটে বার্সেলোনা ব্যবধান দ্বিগুণ করে প্রতিপক্ষের আত্মঘাতি গোলে। সেল্টা ভিগোর ডিফেন্ডার বল তামাতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে ফেলেন। আর দলের হয়ে তৃতীয় ও শেষ গোলটি করেন সেস ফ্যাব্রিগাস। এস্পানিওল ও মালাগার মধ্যকার দিনের অপর খেলাটি গোলশূন্য ড্র হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫