Skip to content

ভারতের টার্গেট ৩৫১

স্পোর্টস ডেস্ক ॥ নাগপুরের সিরিজের ষষ্ঠ ম্যাচে জিততে হলে ভারতকে ৫০ ওভিোর ৩৫১ রান করতে হবে। টসে হেরে অস্ট্রেলিয়া ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৩৫০ রান। শেন ওয়াটসনের দারুণ শতরানে শুরুর ধাক্কাটা কাটিয়ে বড় স্কোরের দিকে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। এরপর অধিনায়ক বেইলি ১৫৬ রান করে স্কোরকে ৩০০ পার করিয়ে দেন। ৪৫ রানে দ্বিতীয় উইকেট পড়ার পর ওয়াটসন ও জর্জ বেইলি দলকে ২১৩ রান পর্যন্ত নিয়ে যান। ওয়াটসন ৯৪ বলে ১০২ রান করে মোহাম্মদ সামির বলে বোল্ড হয়ে যান। ৩টি ছক্কা ও ১৩টি চার মারেন তিনি। তার আউটের একটু পরই বাউন্ডারি লাইনে ক্যাচ আউট হয়ে যান ম্যাক্সওয়েল। অধিনায়ক বেইলি আউট হন শেস ওভারে ৩৪৪ রানের মাথায়। তিনি ১১৪ বলের ইনংসে ১৩টি চারের পাশে ছয়টি ছক্কাও হাঁকান। শেষ পর্যন্ত ভোগস অপরাজিত থাকেন ৪৪ রানে। ভারতের দুই স্পিনার জাদেজা ও অশ্বিন দুটি করে উইকেট নেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫