Skip to content

শুক্রবার দেশব্যাপী ১৮ দলের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥ অন্তর্র্বতী সরকারের প্রতিবাদে বিক্ষোভ করবে ১৮ দল। ‘অন্তর্র্বতী সরকারের নামে মহাজোটের সরকারের মন্ত্রিসভা পুনর্গঠন করা হয়েছে’ দাবি করে এর প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল। শুক্রবার সব মহানগর, জেলা ও উপজেলায় এ বিক্ষোভ সমাবেশ করা হবে।

সোমবার রাতে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

‘অন্তর্র্বতী সরকারের নামে মহাজোটের মন্ত্রিসভা পুনর্গঠনের প্রতিবাদে’ এবং নেতাকর্মীদের মুক্তি ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে সাংবাদিকদের জানান মির্জা ফখরুল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫