Skip to content

সংসদ ভেঙে দেওয়ার নির্দেশনা চেয়ে আদালতে রিট

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচনের তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙে দেওয়ার বিষয়ে নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। আজ রোববার সকালে সুপ্রিম কোটের্র আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ এই রিট আবেদন করেন।

রিটে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, আইন সচিব ও প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) পাঁচজনকে বিবাদী করা হয়েছে।

ড. ইউনুস সাংবাদিকদের বলেন, সংবিধান অনুযায়ী, নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রধানমন্ত্রীর অনুরোধক্রমে রাষ্ট্রপতির সংসদ ভেঙে দেওয়ার বিধান রয়েছে। সে অনুযায়ী রিটে তফসিল ঘোষণার আগে প্রধানমন্ত্রী যাতে রাষ্ট্রপতিকে সংসদ ভেঙ্গে দেওয়ার জন্য অনুরোধ করেন সে বিষয়ে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫