Skip to content

আইপিএল বাংলাদেশে!

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। চলতি বছরের শুরুতে এ আসরের অনুষ্ঠিতব্য পর্বের কিছু ম্যাচ বাংলাদেশ হতে পারে; এমন গুজব শোনা গিয়েছিলো। এতোদিন পর্যন্ত এ খবরকে গুজব বলেই জেনেছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। কিন্তু খুব সম্ভবত আসলেই ঘটতে যাচ্ছে ব্যাপারটি! আইপিএলের আসছে পর্বের কিছু ম্যাচ বাংলাদেশে হতেও পারে বলে জানা গেছে বিসিবি সূত্রে।

বিসিবি’র ভেন্যু বিষয়ক ব্যবস্থাপক আব্দুল বাতেন জানিয়েছেন, আইপিএলের কিছু ম্যাচ বাংলাদেশে হতে পারে। তবে বিসিবি’র কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তা এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।

আব্দুল বাতেন জানান, ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে সম্ভাব্য ভেন্যু হিসেবে ধরা হয়েছে। ভারত থেকে এক প্রতিনিধি দল এসে স্টেডিয়াম তিনটি ঘুরে যাবে বলে জানিয়েছেন তিনি।

তবে কবে অনুষ্ঠিত হবে আইপিএলের পরের আসর; এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে পারেননি তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫