জেলা প্রতিনিধি, বান্দরবান ॥ বান্দরবান সদরের আশেপাশের দু’টি এলাকায় প্রকাশ্যে পাহাড় কাটছে প্রভাবশালীরা। পুলিশ বা প্রশাসন রয়েছে নির্বিকার। ফলে পরিবেশ বিপর্য হয়ে পড়া পাশাপাশি বর্ষা মৌসুমে বাড়বে জনদুর্ভোগ।
বান্দরবান সদর উপজেলার যৌথখামার এলাকায় প্রধান সড়কের পাশে জনৈক নজির ড্রাইভার প্রকাশ্যে পাহাড়ের অংশ কেটে সম্প্রসারণ কাজ করলেও পুলিশ কিংবা প্রশাসনের কর্মকর্তরা নিচ্ছে না কোন আইনি ব্যবস্থা। পাহাড় সাঁটা বা অংশবিশেষ কাটার ওপরও সরকারিভাবে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বান্দরবানে তা মানা হচ্ছে না, প্রয়োগ হচ্ছে না এ সংক্রান্ত আইনও।
জেলা সদর থেকে তিন কিলোমিটার দূরে বান্দরবান-রুমা সড়কের পাশে লাইমীপাড়া এলাকায় পাহাড় কেটে বিশাল রাস্তা তৈরি করা হচ্ছে। কোন প্রকার সরকারি অনুমতি গ্রহণ ছাড়াই প্রকাশ্যে বোলডোজার দিয়ে কাটা হয়েছে পাহাড়, তৈরি করা হচ্ছে রাস্তা। একটি প্রভাবশালী মহল দিবালোকে অবৈধভাবে পাহাড় কাটলেও নির্বিকার রয়েছে আইনপ্রয়োগকারী সংস্থাগুলো।
অবৈধভাবে পাহাড় কাটার ব্যাপারে যোগাযোগ করা হলে যৌথখামার এলাকার নজির ড্রাইভার দাপট দেখিয়ে বলেন, থানার পুলিশ ম্যানেজ করেই পাহাড়কাটা হচ্ছে, এতে দোষের কি। লাইমীপাড়া এলাকায় পাহাড় কাটছে একটি প্রভাবশালী মহল। ঘটনাস্থলে ওই প্রভাবশালী মহলের কোন লোকজন না থাকায় তাদের মতামত জানা সম্ভব হয়নি।
উপজেলা প্রশাসনের কর্মকর্তরা বলছেন, সদর উপজেলায় পাহাড় কাটার জন্যে কোথাও কোন অনুমতি নেই, অভিযোগ তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও কর্মকর্তরা দাবি করেন।
বান্দরবানে প্রকাশ্যে পাহাড় কাটছে প্রভাবশালীরা
আপডেট :November 25, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
