স্টাফ রিপোর্টার ॥ আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানীতে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে বিজিবি মোতায়েন করা হয়েছে নিশ্চিত করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহম্মেদ।
তিনি বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও র্যাবের পাশাপাশি বিজিবি সদস্যরা রাজধানীবাসীর নিরাপত্তায় কাজ করবে। তবে কত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে সে বিষয়ে তিনি জানাননি। অন্যদিকে ইতিমধ্যে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা গুলোতে বিজিবি টহল দিতে দেখা দেখা গেছে।
