Skip to content

হাইকোর্টে প্রীতি জিনতা

বিনোদন ডেস্ক ॥ বকেয়া প্রায় দু’কোটি টাকা ফেরৎ পেতে মুম্বই হাইকোর্টে কমল আমরোহির পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করলেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা।

খবর অনুযায়ী, ২০১১ সালে পারিবারিক মামলা ও অন্যান্য খরচের জন্য চলচ্চিত্র নির্মাতা কমল আমরোহির পুত্র প্রয়াত শানদার আরোহিকে দু’টো কোটি টাকা ধার দিয়েছিলেন প্রীতি। কিন্তু শানদারে মৃত্যুর দু’বছর কেটে গেলেও সেই বকেয়া টাকা প্রীতিকে ফেরৎ দেননি আমরোহির পরিবার।

আমরোহির পরিবারের সঙ্গে অনেক বাকবিত-ার পর শেষমেশ মুম্বাই হাইকোর্টে মামলা দায়ের করতে বাধ্য হন প্রীতি। প্রীতি জিনতার দায়ের করা মামলা অনুযায়ী আমরোহির পরিবারকে দু’কোটি টাকা নয়, দু’বছরের ১৮ শতাংশ ইন্টারেস্ট অনুযায়ী প্রায় দু’কোটি আশি লক্ষ টাকা দেয়ার কথা জানা যায়।

তবে শানদার আমরোহির ভাই তাজদার প্রীতি জিনতার এই অভিযোগকে ভ্রান্ত বলে উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, সময়ে উপযুক্ত পদক্ষেপ নেয়া হবে পরিবারের পক্ষ থেকে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫