স্টাফ রিপোর্টার ॥ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে তিনি ফাতেয়া পাঠ করে মোনাজাত করেন। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এম কে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ প্রমুখ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। বৃহস্পতিবার সকাল ৬টায় বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
এ উপলক্ষে বিএনপির উদ্যোগে দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় বিভিন্ন রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখবেন।
১৯৭৫ সালের এদিনে স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষায় উজ্জীবিত বাংলাদেশের বীর সিপাহী ও জনতা সংঘটিত করেছিল ঐতিহাসিক বিপ্লব। আর সে বিপ্লব সফল করতে সৃষ্টি হয় সিপাহী জনতার অভূতপূর্ব সংহতি।
জিয়াউর রহমানের মাজারে খালেদার শ্রদ্ধা
আপডেট :November 7, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
