Skip to content

টিভি সঞ্চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

কলকাতা প্রতিনিধি ॥ ফের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের ঘটনা ঘটল কলকাতায়। এবার অভিযোগের তির এক টিভি সঞ্চালকের দিকে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই টিভি সঞ্চালক ইলিয়ট রোডের বাসিন্দা ইভেন্ট ম্যানেজমেন্টের ছাত্র ইউসুফ আগা এক আইনজীবির সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়ে তোলেন। ওই অভিযোগকারি আইনজীবি জানিয়েছেন ইভেন্ট ম্যানেজমেন্ট পড়ার সময় তাদের মধ্যে সর্ম্পক গড়ে ওঠে। এরপর সহবাস করেন তারা। কিছুদিনের মধ্যে অন্ত:স্বত্তা হয় তিনি। কিন্তু ইউসুফ বিয়ের প্রতিশ্রুতি দিলেও শেষে এসে টানপোড়েন দেখা দেয়। গর্ভপাত করায় বলে অভিযোগ। শেষে যখন বিয়ে করবে না জানায় তখন পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন ওই আইনজীবি। গত শনিবার অভিযোগ পেয়ে ইউসুফকে গ্রেফতার করেছে পুলিশ।

অন্যদিকে ইউসুফের পরিবারও ওই আইনজীবির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তাদেও দাবী ইউসুফকে ফাঁসাতে মিথ্যে গল্প ফেঁদেছে ওই মেয়ে। বরং ইউসুফের কাছ থেকে নানা সময়ে টাকা নিত বলে অভিযোগ তুলেছে ইউসুফের পরিবার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫