Skip to content

সাকিব দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা

স্পোর্টস ডেস্ক ॥ বিয়ের প্রায় এক বছরের মাথায় বিবাহোত্তর সংবর্ধনাও সেরে নিলেন বিশ্ব ক্রিকেটের তারকা সাকিব আল হাসান ও উম্মে আহম্মেদ শিশির দম্পতি। রবিবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ দম্পতির পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব, সাবেক ও বর্তমান ক্রিকেটারসহ কয়েক হাজার মানুষের উপস্থিতিতে এ অনুষ্ঠান শুরু হয়।

সন্ধ্যা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠান চলে গভীর রাত পর্যন্ত। জমকালো এই অনুষ্ঠানে দম্পতিকে আর্শীবাদ করতে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা উপস্থিত ছিলেন।

এছাড়াও আর্শীবাদ করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, আকরাম খান, হাবিবুল বাশার সুমন, জাবেদ ওমর বেলিমসহ আরো অনেকে উপস্থিত হন।

বিনোদন জগতের অনেক তারকারাও এ অনুষ্ঠানে যোগ দেন। ছিলেন বিশিষ্ট নাট্য নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকী ও স্ত্রী তিশা, নওশীন ও হিল্লোল দম্পতি এবং হালের জনপ্রিয় কন্ঠ শিল্পী কনা।

আমেরিকা থেকে আনা আরমান্দো জিগমা ব্র্যান্ডের ব্লাক স্যুট আর হাতে টেক ব্র্যান্ডের ঘড়ি পড়েন সাকিব আল হাসান। শিশির পড়েন ভারতের বিখ্যাত ডিজাইনার সাবিয়া স্যাচির ডিজাইন করা লাল লেহেঙ্গা। লাল লেহেঙ্গার সঙ্গে গীতাঞ্জলী ডায়মন্ডের অলংঙ্কার পড়েন শিশির। পায়ে ছিল আলভো ব্র্যান্ডের জুতা।

সংবর্ধনা অনুষ্ঠানে সাকিব বলেন, ইতোমধ্যে একটি বছর অতিবাহিত করেছি আমরা। এ বছরটি ছিল আমার জীবনের অন্যতম সেরা বছর। আশা করি সামনের দিনগুলো অনেক ভালো কাটবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫