Skip to content

‘গণতন্ত্র অভিযাত্রা’র দিন জেএসসি, জেডিসির ফল

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ঘোষিত ২৯ ডিসেম্বর ঢাকা অভিমুখে ‘মার্চ ফর ডেমোক্রেসি’র দিনেই জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেটের (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এরপরদিন ৩০ ডিসেম্বর প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীর ফল প্রকাশ করা হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এসএম ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ২৯ ডিসেম্বর ফল তুলে দেবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর মন্ত্রী দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন।

এবছর জেএসসি, জেডিসি পরীক্ষায় ১৯ লাখ দুই হাজার ৭৪৬ শিক্ষার্থী অংশ নিয়েছে। প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীতে অংশ নিয়েছে ২৯ লাখ ৫০ হাজার ১৯৩ শিক্ষার্থী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫