Skip to content

থাইল্যান্ডে বাস খাদে পড়ে নিহত ২৯

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৯ জন নিহত ও ১১ জন গুরুতরভাবে আহত হয়েছে। এরমধ্যে আহত ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার মধ্যরাতে দেশটির পিটচাবান প্রদেশের লম সাক জেলায় এই দুর্ঘটনাটি ঘটে। বাসটি পিটচাবান থেকে উত্তরাঞ্চলীয় প্রদেশ চিয়াঙ রাই যাচ্ছিল।

পিটচাবান প্রদেশের পুলিশ কমান্ডার মেজর জেনারেল সুকিত সামানা বলেন, ‘আমরা ধারণা করছি বাস চালানোর সময় চালক হয়তো ঘুমিয়ে পড়েছিল। আমরা খাদের নিচ থেকে ২৮টি মৃতদেহ উদ্ধার করেছি। পরে একজন হাসপাতালে মারা যায়। খাদটি ছিল ৩০ মিটার গভীর।’

বাসটিতে কমপক্ষে ৪০ জন যাত্রী ছিল বলে জানা গেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫