Skip to content

বিয়ে করছে রানি-আদিত্য

বিনোদন ডেস্ক ॥ দীর্ঘ প্রেমের পর এবার নতুন বছরের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন বলিউডি পরিচালক আদিত্য চোপড়া এবং অভিনেত্রী রানি মুখার্জি। ১০ ফেব্র“য়ারি গাঁটছড়া বাঁধবেন আলোচিত ওই বলিউডি জুটি।

জি মিডিয়া ব্যুরো জানায়, আদিত্য এবং রানি বহুদিন পর্দার আড়ালেই রেখেছিলেন নিজেদের সম্পর্কটি। এবার পর্দা হটিয়ে বেশ জাকজমক করেই বিয়ে করতে যাচ্ছেন তারা।

রানি এবং আদিত্য দুজনেরই ইচ্ছা ছিল যোধপুরের ‘উমাইদ ভবন’ প্রাসাদে বিয়ে করার। বেশ কিছুদিন এ বিষয়ে ভাবনা-চিন্তার পর সম্প্রতি সেখানেই বিয়ে করার বিষয়টি নিশ্চিত করেছেন তারা। ওই একই ভবনে নিতা আম্বানি তার জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।

বিয়ের বিষয়টি নিশ্চিত হলেও রানি বা আদিত্য, কেউই আনুষ্ঠানিকভাবে বিষয়টির ঘোষণা দেননি। দুই পরিবারই চাইছেন বিয়ের বিষয়টি পারিবারিকভাবেই সম্পন্ন করতে।

মাঝে রানি-আদিত্যর বিয়ের বিষয়টি গুজব বলে ধরে নিয়েছিলেন অনেকেই। তবে রানির অনামিকায় হীরের আংটি তথ্যটির সত্যতা নিশ্চিত করে দিয়েছিল অনেকটাই।

আদিত্য চোপড়া ২০০৯ সালে স্ত্রী পায়েল খান্নার সঙ্গে বিবাহিত জীবনের ইতি টানার পরই রানির সঙ্গে তার সম্পর্কের বিষয়টি বেশ আলোচিত হয়ে ওঠে। তবে বিষয়টি নিয়ে মিডিয়ায় কখনও মুখ খোলেননি ওই জুটি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫