Skip to content

শহীদের প্রেমে মজেছে সোনাক্ষী

বিনোদন ডেস্ক ॥ আগে থেকেই পরিচয় থাকলেও প্রভু দেবার পরিচালিত ‘আর. রাজকুমার’ ছবিতে কাজ করার সূত্র ধরেই শহীদ কাপুরের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে সোনাক্ষী সিনহার।

সূত্র জানায়, ছবির প্রচারণার সময় তাদের এ ঘনিষ্ঠতা আরো বেড়েছে। আহমেদাবাদে ছবির প্রচারণার সময় সোনাক্ষীকে একটি শাড়িও উপহার দিয়েছেন শহীদ।

গত বছরের ৫ ডিসেম্বর ‘আর. রাজকুমার’ ছবিটি মুক্তি পায়। ছবির প্রচারণা কাজ শেষ। এখনো নিয়মিত ভাবে বিভিন্ন পার্টিতেও একসঙ্গে দেখা যাচ্ছে তাদেরকে। গুজব ওঠেছে শহীদ-সোনাক্ষীর বন্ধুত্বের ঘণিষ্ঠতা অনেক বেশি বেড়েছে। মন দেয়া চলছে দুজনের মধ্যে।

আরেকটি সূত্র জানায়, ছবিতে শুটিংয়ের সময় তাদের মধ্যে ঘণিষ্ঠতা বাড়তে থাকে। তারা সেটের বাইরে ও ভেতরে একসঙ্গে সময় কাটিয়েছে। তারা নিজেরাও উপলব্ধি করেছে তাদের এ সম্পর্ক বন্ধুত্বের চেয়েও বেশি কিছু। তবে সবকিছু এখনো প্রাথমিক পর্যায়ে থাকায়- এ ব্যাপারে এখনই আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়া ইচ্ছা নেই তাদের।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫