বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ইন্টারনেটভিত্তিক ভিডিও যোগাযোগের মাধ্যম স্কাইপি হ্যাকিংয়ের কবলে পড়েছে। হ্যাকাররা নিজেদের সিরিয়ান ইলেকট্রনিক আর্মি (এসইএ) গ্রুপ বলে দাবি করেছে। বৃহস্পতিবার সকালে হ্যাক করার পর তারা নজরদারি বিরোধী বার্তা পোস্ট করেছে।
স্কাইপির মূল প্রতিষ্ঠান মাইক্রোসফটের ই-মেইল (হট-মেইল, আউটলুক) ব্যবহার না করার আহ্বান জানিয়েছে সিরিয়ান আর্মি।
সম্প্রতি দেশটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নজরদারি বাড়ানোর ঘোষণা দেয়ার পর এই হামলা করা হলো।
স্কাইপির টুইটার একাউন্টে এসইএ’র বরাত দিয়ে বলা হয়, মাইক্রোসফট গ্রহীতাদের ই-মেইল নজরদারি করে এবং তা সরকারের কাছে বিক্রি করে।
বিবিসি জানায়, সিরিয়ান আর্মির টার্গেটের মধ্যে বিবিসি, সিএনএন ও গার্ডিয়ানের মতো সংবাদমাধ্যম রয়েছে।
