বাংলাভূমি২৪ ডেস্ক ॥ আসছে মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম মিডোরি। পাশাপাশি বিদায় নেবে বিপুল জনপ্রিয়, সর্বোচ্চ ব্যবহৃত উইন্ডোজ। নতুন প্লাটফর্মের এ অপারেটিং সিস্টেম উন্নয়নে গবেষণা করছে শীর্ষ সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট। ধারণা করা হচ্ছে, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে টিকে থাকতে নতুন প্লাটফর্মের অপারেটিং সিস্টেম উন্নয়ন করছে প্রতিষ্ঠানটি।
জানা গেছে, প্রায় পাঁচ বছর ধরে গোপনেই মিডোরির কাজ করছে মাইক্রোসফট। এতে ব্যবহার করা হচ্ছে প্রোগ্রামিং ভাষা এম শার্প। আর এটি উন্নয়নে নেতৃত্ব দিচ্ছেন মাইক্রোসফটের উইন্ডোজ বিভাগের ভাইস চেয়ারম্যান টেরি মেয়ারসন। তবে মাইক্রোসফটের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো বক্তব্য জানা যায়নি।
